ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খুলনায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এদের মধ্যে মেহেদী নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন।

পুলিশ জানায়, নগরীর সোনাডাঙ্গার বাসিন্দা শাহনাজের বাবা ক্যান্সারে আক্রান্ত শফিকুল ইসলাম চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা উপজেলা থেকে খুলনায় আসেন। দুপুরে তিন যুবক ঐ বাসায় গিয়ে বলেন, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছে। এ সময় তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসার লোকজন কৌশলে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

আপডেট সময় : ০৫:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬