গাজার দারাজে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ জনের শেষ বিদায়
- আপডেট সময় : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দারাজ এলাকা থেকে উদ্ধার করা ৭৫ জন ফিলিস্তিনির মরদেহ রোববার একসঙ্গে জানাজা শেষে দাফন করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকার পর তাদের উদ্ধার করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হয়েছে রোববার। দখলদার ইসরায়েলের চালানো হামলায় ভবন ধসে এসব মানুষ নিহত হয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। তবে উদ্ধারকারী কর্মকর্তাদের ধারণা, সরকারি এই হিসাবের চেয়ে প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে দখলদাররা।
আলজাজিরার কাছে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির ভয়াবহতা এমন যে, এখনও গাজার বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন প্রায় আট হাজার ফিলিস্তিনি। উদ্ধারকাজ অব্যাহত থাকলেও প্রতিকূল পরিবেশের কারণে নিখোঁজদের উদ্ধার করা দুরূহ হয়ে পড়েছে।
























