জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটর অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির মাহাবুব আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বার্তায় বলা হয়, আজ সন্ধ্যা ৭ টায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এফিডেভিডের মাধ্যমে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, রোববার আপিল শুনানির শেষ দিনে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেয়া হয়, তাহলে অ্যাকশনে যাব।
তিনি আরও বলেন, বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেবো না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।















