ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা দিল বিএনপি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত ধানের শীষের প্রার্থীদের প্রচারণাসংক্রান্ত সাত দফা নির্দেশনা দিয়েছে বিএনপি।

রোববার (১৯ জানুয়ারি) রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, আসছে ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হতে যাচ্ছে। নির্বাচনি প্রচারণাকালে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপসংক্রান্ত সব বিধি-বিধান যথাযথভাবে পালনের আহ্বান জানানো হচ্ছে।

>এক. ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার, ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।

>দুই. নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।

>তিন. নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে।

>চার. ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সাথে কেবল তার বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।

>পাঁচ. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।

>ছয়. কোনো প্রার্থী কোনো নির্বাচনী এলাকায় ২০টির অধিক বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।

>সাত. নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা দিল বিএনপি

আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬