ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামালপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট সৎ ভাইয়ের রডের আঘাতে মাথার খুলি ফেটে বড় ভাই মো. মাসুদের (৩০) মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮ টায় উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। তারা একই মায়ের সন্তান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথার খুলি ফেটে যায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

মেলান্দহ থানার অফিসার ইনর্চাজ মো. ওবায়দুর হক বলেন, তারা একই মায়ের সন্তান। দুই ভাইয়ের মধ্যে বসত-বাড়ি নিয়ে দীর্ঘ দিন থেকে একটি বিরোধ চলে আসছিলো। শনিবার রাতে হটাৎ এই ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬