সংবাদ শিরোনাম ::
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে চীনা প্রতিনিধি দলের শ্রদ্ধা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিন দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর পর, বুধবার সকালে চীনের এই প্রতিনিধিদল রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন। লিউ হাইসিংয়ের নেতৃত্বে সফররত চীনা প্রতিনিধিদলটি সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে।























