ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক উদযাপনে টিকিটে ছাড় দিচ্ছে মেলবোর্ন রেনেগেডস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের ১৬তম আসরে তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। বাঁহাতি এই পেসারের প্রথম আগমন স্মরণীয় করে রাখতে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মাঠে বসেই খেলা দেখার চমৎকার এক সুযোগ ও বিশেষ অফার নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামী ১ ও ১৬ জানুয়ারির দুটি ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের একসঙ্গে বসে উল্লাস করার জন্য ‘দ্য ফিজ বে’ নামের একটি নির্দিষ্ট গ্যালারি বরাদ্দ করেছে মেলবোর্ন রেনেগেডস। পাশাপাশি বাংলাদেশি সমর্থকদের বিশেষ সুবিধা দিতে টিকিটের ওপর বিশাল ছাড়ের সুবিধাও দেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির দেওয়া ঘোষণা অনুযায়ী, ‘FIZZBAY’ প্রমো কোড ব্যবহার করা প্রথম ২০০টি ফ্যামিলি টিকেটের কেনাকাটায় দেওয়া হবে অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ ছাড়। মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের আগমন উদ্‌যাপনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১ ও ১৬ জানুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘দ্য ফিজ বে’ নামে। শুধু বিশেষ গ্যালারিই নয়, টিকিটেও থাকছে ছাড়।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই আসরে অংশ নেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোস্তাফিজ নিজেও। রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার প্রাক্কালে তিনি মন্তব্য করেন, প্রথমবারের মতো বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামতে তিনি মুখিয়ে আছেন। একইসঙ্গে ঐতিহাসিক এমসিজির মাঠে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত হবে জানিয়ে দলের জয়ে সর্বোচ্চ অবদান রাখার প্রতিশ্রুতি দেন এই বাংলাদেশি পেসার।

মোস্তাফিজকে দলে পাওয়া প্রসঙ্গে মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের অভিজ্ঞতা এবং চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার অসাধারণ দক্ষতা রেনেগেডসের বোলিং বিভাগকে আরও বেশি শক্তিশালী করবে।

বিগ ব্যাশের এই আসরটি আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে। টুর্নামেন্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলা ওই টুর্নামেন্টে নিজের চুক্তি ও দায়িত্ব শেষ করেই সরাসরি অস্ট্রেলিয়ায় মেলবোর্ন রেনেগেডসের স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। টুর্নামেন্টটির ফাইনাল হওয়ার কথা ২০ ডিসেম্বর।

বিগ ব্যাশের ইতিহাসে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাঠে নামার অপেক্ষায় আছেন মোস্তাফিজ। এছাড়া গত আসরে হোবার্ট হারিকেনসে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেনকে এবারও নিজেদের দলে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের নতুন যাত্রায় গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিদের লাল-সবুজের উপস্থিতিতে এক অভাবনীয় পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করছে রেনেগেডস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক উদযাপনে টিকিটে ছাড় দিচ্ছে মেলবোর্ন রেনেগেডস

আপডেট সময় : ০৮:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬