ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : আসিফ নজরুল

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবনবাজি রেখে প্রতিরোধ গড়ে তোলা জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ থেকে সুরক্ষা দিতে আইন মন্ত্রণালয় একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে, যা শিগগিরই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

আজ (০৮ জানুয়ারি) বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

বাংলাদেশ টাইমস’র পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি

জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিষ্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যূত্থানকালে ফ্যসিষ্ট শেখ হাসিনার খুনীদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।

এধরনের আইন প্রনয়ন সম্পূর্ন বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যূত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।

এসব নজীর ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব : আসিফ নজরুল

আপডেট সময় : ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬