ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল নামক ওষুধ কারখানায় সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ওষুধ তৈরির কাঁচামাল ও অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। তাদের সাথে অভিযানে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বুধবার দুপুর ১ টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ইউনিট-২ এ আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র ও দমকল বাহিনী। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কারখানায় থাকা বিপুল পরিমাণ ওষুধ, উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কারখানার কোন অংশ থেকে আগুনের উৎপত্তি হয়েছে তা নিয়ে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৯:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬