সংবাদ শিরোনাম ::
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মঙ্গলবার ভোর ৫টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। উদ্ধারকাজ শেষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। উদ্ধারকারী দলের সদস্য ও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।


























