ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিকের মজুরি বেশি হওয়ায় নিজ জমির ধান কাটতে পারছিলেন না তিন কন্যা সন্তানের মা ও বিধবা নারী নমিতা বিশ্বাস। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিধবা নারীর দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামের বিধবা নারী নমিতা বিশ্বাসের দুই বিঘা জমির ধান কেটে দেন তিনি। আগামী এক সপ্তাহ অসহায় মানুষের ধান কাটা চলবে।

বিধবা নারী নমিতা বিশ্বাস বলেন, আমার তিন কন্যা সন্তান। স্বামী মারা গেছে। আর শ্রমিকের মজুরি ১২০০ টাকা। টাকা না থাকায় আমার জমির ধান কাটতে পারছিলাম না। তখন এমপি এসএম জিলানী লোকজন নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে।

এমপি এসএম জিলানী বলেন, চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। অনেক মানুষ টাকা দিয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না। সেই জন্য দল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে গরীব অসহায় মানুষগুলো ধান কাটতে পারছে না, তাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তাই এই ধান কাটা মৌসুমে আগামী এক সপ্তাহ ধান কাটতে মানুষের পাশে দাঁড়াবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

আপডেট সময় : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬