ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক ও তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), একই ক্যাম্পের নুর হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), হ্নীলা ইউনিয়নের মোছনী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাছা মিয়া (৩৮), আলীখালী ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮ মাস) এবং একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারণার একটি ড্রাম ট্রাকে একজন নারী গায়িকা এবং ১০ থেকে ১২ জন কর্মী ওই সড়ক অতিক্রম করে। ট্রাকটি চলে যাওয়ার কয়েক মিনিট পর প্রচারণা দেখতে আসা জনতার ভিড়ের মধ্যে মদ্যপ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ লাশ জালাল বিদেশি অস্ত্র দিয়ে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্নীলা আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর মদ্যপ অবস্থায় জালাল প্রকাশ লাশ জালাল নামে এক ব্যক্তি গুলি ছোড়ে।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৬ অক্টোবর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরি এলাকায় আনোয়ার প্রকাশ লেডাইয়া ডাকাত ও জালাল প্রকাশ লাশ জালালের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই গ্রুপের প্রধানের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তারা ভারী বিদেশি অস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

আপডেট সময় : ০৫:০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬