ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের মরদেহ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পৌঁছেছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। ইতোমধ্যে কবর খননের কাজ চলছে। দুপুর বেলা বাদ যোহর জানাজার পর পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে।

একই পরিবারের একাধিক সদস্যসহ পাঁচজনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে— তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।

নিহত দোলা বেগম ঈদের ছুটিতে বাড়িতে এসে তার একমাত্র মেয়ে জুই আক্তারকে ঈদের দুইদিন পর বিয়ে দেন নিজপাড়া গ্রামের নাইম মিয়ার সাথে।

মরদেহ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দুপুরের মধ্যেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

আপডেট সময় : ০৫:০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬