ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডেমোক্র্যাটরা জিতলেও বিল আটকে ভেটো দেবেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের আনা যেকোনো প্রস্তাবিত আইনি বিল আটকে দিতে ভেটো ক্ষমতা প্রয়োগের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে পরিচয় দিতেও কোনো দ্বিধা নেই বলে স্পষ্ট করেছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা তুলে ধরেন। প্রতিনিধি পরিষদ বা সিনেটে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়া নিয়ে তিনি শতভাগ আত্মবিশ্বাসী।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেন, মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফেডারেল সরকারের ওপর প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। এ প্রসঙে ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলায় আদালতের ৬-৩ ব্যবধানের ঐতিহাসিক রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, এই আদেশের ফলে বিভিন্ন ডিরেক্টরেট, কমিশন ও বোর্ডসহ সমস্ত ফেডারেল সংস্থার ওপর রাষ্ট্রপতির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ প্রতিষ্ঠিত হয়েছে।

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতছাড়া হলেও নির্বাহী আদেশের মাধ্যমেই নীতি বাস্তবায়নের জোর প্রস্তুতি চলছে। এই প্রশাসনিক কৌশল ও পদক্ষেপ তৈরিতে ট্রাম্পের উপপ্রধান কর্মকর্তা স্টিফেন মিলার এবং ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের পরিচালক রাসেল ভাউট কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যনীতি নির্ধারণ এবং অভিবাসনসংক্রান্ত বিভিন্ন কঠোর সিদ্ধান্ত সরাসরি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার পরিকল্পনা আলোচনা করা হচ্ছে। অভিবাসন ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে নির্বাহী পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

সাক্ষাৎকারে রাষ্ট্রীয় সংস্কার পরিকল্পনার ওপর জোর দিয়ে ২০২৭ সালের লক্ষ্য সম্পর্কে ট্রাম্প জানান, হোয়াইট হাউসের সংস্কার শেষ করে নতুন বলরুম ও আধুনিক সামরিক কমপ্লেক্স নির্মাণ এবং প্রস্তাবিত ২৫০ ফুট উচ্চতার প্রবেশ তোরণ তৈরির কাজ শুরু করতে চান তিনি। পাশাপাশি ওয়াশিংটন ডিসির ৯৭টি স্থানে থাকা গুরুতর গ্রাফিতি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সাক্ষাৎকারে হোয়াইট হাউসের অবকাঠামোগত যত্ন নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনার জবাবও দেন ট্রাম্প। তবে ২০ ২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রার্থী হওয়া নিয়ে আইনি ও সাংবিধানিক জটিলতার কারণে উপদেষ্টাদের সঙ্গে আপাতত আলোচনা করছেন না বলে জানান ট্রাম্প। একই সঙ্গে রিপাবলিকান শিবিরে প্রতিনিধি হতে সক্ষম বেশ কয়েকজন যোগ্য নেতৃত্ব রয়েছেন বলেও তিনি ইঙ্গিত দেন। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ট্রাম্প বলেন, এ নিয়ে তিনি এখনো উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেমোক্র্যাটরা জিতলেও বিল আটকে ভেটো দেবেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৩৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬