ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা-১৫ আসনে জামায়াতের সমাবেশ শুরু, যোগ দিয়েছেন এনসিপি আহ্বায়ক

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে জুলােই আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও যোগ দিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে আসা জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তারা বলেন, জামায়াত আমির আজ সবার অংশগ্রহণে সুন্দর দেশ গঠনের বার্তা পৌঁছে দিবেন।

এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি নির্বাচনী সফরে উত্তরাঞ্চল যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন তিনি।

নির্বাচনী আইন অনুযায়ী, বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-১৫ আসনে জামায়াতের সমাবেশ শুরু, যোগ দিয়েছেন এনসিপি আহ্বায়ক

আপডেট সময় : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬