ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৮ আসনে অনিয়ম হয়েছে দাবিতে ইসিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদনে ভোট পুনঃগণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা ও এর আগ পর্যন্ত ওই আসনের শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত রাখার কথা উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, মির্জা আব্বাস ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্যরা ভোট কারচুপি, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেয়। একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করে।

আবেদনে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ইসিকে আহ্বান জানানো হয়। পরবর্তীতে কিছু কেন্দ্রের নাম উল্লেখ করে সেখানে কী অনিয়ম হয়েছে সেসব উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় : ০৮:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬