ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তাসনূভা জাবীনের ইঙ্গিতপূর্ণ বার্তা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী তাসনূভা জাবীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে।

আজ রোববার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ কথা লিখেছেন।

তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো-

গতকাল থেকে নিশ্চয় খেয়াল করছেন, সালমান মুক্তাদির এবং তার পরিবার নিয়ে প্রোপাগান্ডা সিস্টেমেটিক‍্যালি শৃঙ্খলা মেনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ভাষার ধরন থেকে শুরু করে প্রোপাগান্ডা ছড়ানোর একটা প‍্যাটার্ন আছে।

মানজুর আল মতিন এবং তার পরিবারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প‍্যাটার্নও একই রকম ছিল। মনে আছে নিশ্চয়। গতকাল মাহফুজ একটা পোস্ট দেয়ার পর তাকে নিয়েও শুরু হবে। অলরেডি যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে। কারণ সব রাজনৈতিক দলে একটা করে দোকান খোলার অধিকার শুধু তাদের আছে।

আর আমরা মেয়ে মানুষরা তো কোনো ব‍্যাপারই না এদের কাছে। তুড়ি মেরে ইশারা করবে আর মিথ্যাচারের ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে।

কোনো কোনো আওয়াজকে তারা টার্গেট করে ওটাও শিক্ষণীয়।

যে বা যারাই তাদের সঙ্গে দ্বিমত করবে তার বা তাদের সঙ্গেই ওই একই প‍্যাটান অ্যাপ্লাই হবে। কিন্তু এটার একটা খুব খুব ভালো দিক আছে। হাসিনার আমলে ডিজিটাল অ্যাক্টে মামলা, গুম ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, তার মতের বিরুদ্ধে বললেই খপ করে ধরত। কিন্তু এখন কোনো শাসকের গুম ফিরিয়ে আনতে হলে একশবার ভাবতে হবে। মত প্রকাশের জন্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিতে একশবার চিন্তা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাসনূভা জাবীনের ইঙ্গিতপূর্ণ বার্তা

আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬