তিন ইস্যুতে ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি চলছে
- আপডেট সময় : ০৭:০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্টের অভিযোগসহ তিন ইস্যুতে নির্বাচন ভবনের বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি চলছে। রোববার (১৮ জানুয়ারি) পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
সংগঠনটির অভিযোগ, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীল নকশা করা হচ্ছে।
কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে জানান, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে।















