ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দিনের শুরুতেই দিল্লির বহুতল ভবনে আগুন, ৯ জনের মরদেহ উদ্ধার

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাত ফুরিয়ে তখন কেবল দিনের আলো ফুটতে শুরু করেছে। এরই মধ্যে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওই আগুনে পুড়ে মারা গেছেন ৯ জন। রবিবার (২ মে) ভোর চারটার দিকে ভারতের রাজধানী দিল্লির ভিবেক বিহার এলাকার চার তলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর সেখানে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা গিয়ে দেখতে পান আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে গেছে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিদগ্ধ ভবন থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, তারা নিহতদের সবার মরদেহ উদ্ধার করেছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, ভবনটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা এক বিবৃতিতে বলেছেন, ভোর ৪টার দিকে আগুনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়।

এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনের শুরুতেই দিল্লির বহুতল ভবনে আগুন, ৯ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬