ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুবাই থেকে নিজ নিজ দেশে ফিরেছেন আরও শতাধিক যাত্রী

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দুবাইয়ে কয়েকদিন ধরে আটকে থাকা শত শত যাত্রী অবশেষে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। ইতোমধ্যে আয়ারল্যান্ড, বুলগেরিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ফ্লাইট অবতরণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, আগে বুকিং দেওয়া যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দর বন্ধ হয়ে যায় এবং বহু ফ্লাইট বাতিল হয়। এতে হাজার হাজার আন্তর্জাতিক যাত্রী আটকে পড়েন।

এর আগে, এমিরেটসের ফ্লাইট ইকে-১৬৩ বুধবার রাত ১১টায় আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে ৩৬৮ জনের বেশি যাত্রী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রায় পাঁচ দিনের মধ্যে দুবাই থেকে এটি ছিল প্রথম ফ্লাইট।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুবাই থেকে নিজ নিজ দেশে ফিরেছেন আরও শতাধিক যাত্রী

আপডেট সময় : ০৭:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬