ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আ. সালাম ওরফে শামিম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা জয় মংগল এলাকার সাহেব আলীর ছেলে।থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুড়িগ্রাম থেকে একটা পিকআপে গাঁজার চালান আসবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে শহরের ঢাকা রোড, কীর্তিপুর বাজার ও রানীনগর এলাকায় পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যায় কীর্তিপুর বাজারে পুলিশের একটি পিকআপকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় ৮টি পোটলা থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি পিকআপের চালককে গ্রেপ্তার ও পিকআপটি জব্দ করা হয়।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। এই চোরাকারবারির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬