ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাটোরে অবৈধভাবে ১১ হাজার লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

Live News Bangla71
  • আপডেট সময় : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(৩০ মার্চ) বিকেলে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১০০০ লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়।

এই জ্বালানি তেল বিক্রির জন্য উপজেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে অবৈধভাবে ১১ হাজার লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬