সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা জোরদারে কাতার ও মিসরের ঐতিহাসিক চুক্তি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে কাতার ও মিসর। সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। আলোচনার মূল কেন্দ্রে ছিল আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক।
সফরের ধারাবাহিকতায় অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যু যৌথভাবে মোকাবিলার জন্য দুই দেশ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
























