ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে জেলা শহর মাইজদী সুপার মার্কেট থেকে চুরি হওয়া ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর প্রাণকেন্দ্র জেলা শহর মাইজদী থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার।

১১ জানুয়ারি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন। গতকাল শনিবার কুমিল্লা জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো.মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার ও মো.আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)।

জানা যায়, গত বৃহস্পতিবার ১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার সময় নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নং দোকান ‘নিলয় জুয়েলার্সের শার্টারের তালা কেটে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ২ জানুয়ারি সুধারাম থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই চোরদের শনাক্ত ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারে তথ্য প্রযুক্তি ও গোপনে তথ্য সংগ্রহ শুরু করে পুলিশ। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর ভাঙা সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা মোর্শেদ ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে তিন ভরি ৫ আনা ২রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে চট্রগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার বড় দিঘীর পাড় এলাকায় শিল্পীর বাসা তল্লাশি করে ৫ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন আরও বলেন, মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে জেলা শহর মাইজদী সুপার মার্কেট থেকে চুরি হওয়া ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬