ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী-আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ ভোটাররা। এই কর্মসূচিতে তারা জামায়াতের নিজস্ব প্রার্থী মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনীত করার দাবি জানিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সেনবাগ রাস্তার মাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকায় সাধারণ মানুষের কোনো পরিচয় নেই এবং তিনি জনসংযোগও করেননি।

তাই তাকে প্রার্থী হিসেবে তারা মেনে নিতে রাজি নন। জনসমর্থনহীন প্রার্থী চাপানো হলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন না। দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করা মাওলানা সাইয়েদ আহম্মদকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন।

ফলে সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেছেন এবং দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, দলের সাধারণ কিছু কর্মী-সমর্থক না বুঝে ওই কর্মসূচি পালন করেছে। এর সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

আমরা বিষয়টি জানার পরপরই তারা যে অন্যায় করেছে তাদের ডেকে সেটি বলা হয়েছে। একই সঙ্গে জামায়াতের ইতিপূর্বে ঘোষিত প্রার্থী সাইয়েদ আহমেদকে দ্রুত প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬