ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শাপলা কলির প্রচারণা চলাকালে ধানের শীষের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে আহত অবস্থায় ৪ জনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জনসভা শেষে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের গতিরোধ করে তাদের ওপর হামলা ও মারধর করে। এ ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে, ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবিও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

আপডেট সময় : ০৭:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬