ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ১২টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনী ৩৭ সন্ত্রাসীকে নিকেশ করেছে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিটি নিউজ’র প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে ভারতের সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা জড়িত ছিল। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে সব হামলা ব্যর্থ করা সম্ভব হয়েছে।রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলমান রয়েছে, এবং এতে আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বিশেষ করে বৃহস্পতিবার হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ জন সন্ত্রাসী মারা গেছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০-এর বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরপরই এই হামলা সংঘটিত হয়।

হামলার পর কুয়েটা, সিবি ও চামান শহরে মোবাইল সেবা চালু থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। হামলার পর প্রাদেশিক পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি সম্পদের ক্ষতি এবং নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না এবং জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭

আপডেট সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬