সংবাদ শিরোনাম ::
পুকুরে উদ্ধার অজ্ঞাত ব্যক্তি: পরিচয় জানাতে লক্ষ্মীপুর সদর থানায় যোগাযোগের আহ্বান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবন্ত অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’













