ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পেশোয়ারে স্কুল ভবন ধস: ২৮ শিক্ষার্থীসহ নিহত ২৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলে মর্মান্তিক ছাদ ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় ২৮ শিশু ও এক নারী শিক্ষিকাসহ মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে চারজনের মৃত্যুর কথা জানালেও পরবর্তীতে সেখানে ২৮ শিশুর মরদেহ পৌঁছায়। এ ছাড়া আহত অন্তত ২০ জন শিশু ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে কমপক্ষে ২৮ শিশু ও এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। তাদের সন্ধানে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এদিকে এই বিয়োগান্তক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ সম্পন্ন করার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলের কর্মীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেশোয়ারে স্কুল ভবন ধস: ২৮ শিক্ষার্থীসহ নিহত ২৯

আপডেট সময় : ০৭:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬