ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ৬ জনকে হেফাজতে নিলো পুলিশ

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন এলাকা থেকে ৫ নারীসহ ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাদের হেফাজতে নেয়ার পর গুলশান থানায় নেয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে ৫ জন নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইতে তার বাসভবনের সামনে অবস্থান করছিলেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা বুঝিয়ে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও সরতে রাজি হননি তারা। পরবর্তীতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে বিষয়টি গুলশান থানায় জানানো হলে পুলিশ এসে ওই ৬ জনকে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইতে তারা সেখানে অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা বুঝানোর পরও তারা সরতে না চাইলে বিষয়টি আমাদের জানানো হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই ৬ জনকে থানায় আনার পর ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে বলেও জানিয়েছে তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ৬ জনকে হেফাজতে নিলো পুলিশ

আপডেট সময় : ০৬:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬