ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত রোববার (১৮ জানুয়ারি) প্রকাশ হওয়ার গুঞ্জন ছিল। যদিও মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই এ ফল প্রকাশের কাজ চলমান বলে জানা গেছে।সব কার্যক্রম শেষে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। যা এখনো মন্ত্রণালয়ে আসেনি। তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। এ পরীক্ষার কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন।গত শনিবার (১৭ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ টিম পরিচালনা করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, সব কার্যক্রম সম্পন্ন হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রোববারই ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ফলাফল প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

আপডেট সময় : ০৪:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬