ফিলিপাইনে মাঝ আকাশে সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪
- আপডেট সময় : ০৫:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে প্রশিক্ষণ মহড়ার সময় মাঝ আকাশে এক ইঞ্জিনবিশিষ্ট এসএফ-২৬০ মডেলের দুটি সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারটি বিমানের মোট চারজন পাইলটই প্রাণ হারিয়েছেন। শনিবার দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে।
ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, বিমান দুটি ঘাঁটির নির্ধারিত সীমানার মধ্যেই বিধ্বস্ত হয়েছে এবং এতে বাইরের কেউ হতাহত হননি। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসএফ-২৬০ মডেলের সব প্রশিক্ষণ বিমান আপাতত উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত মে মাসেও ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে একই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন। সামরিক মহড়া চলাকালে একের পর এক এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
























