সংবাদ শিরোনাম ::
বরিশাল-৩ আসনে ফুয়াদের কার্যালয় ভাঙচুরের অভিযোগ
Live News Bangla71
- আপডেট সময় : ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।
নিজ আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করে বলেন, বিএনপির সন্ত্রাসীরা কার্যালয় ভাঙচুর করেছে। ভোটারদের মন ভাঙার জন্য বিএনপির লোকজন মাধবপাশা এলাকায় ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, ৭/৮টি মোটর সাইকেলযোগে এসে কিছু লোক কার্যালয়ে থাকা ৫/৭টি চেয়ার এলোমেলো করে ও লিফলেট ফেলে দিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় শুধু মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।















