ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপির ২ নেতাকে শোকজ

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় বিএডিসির লেবার কমিশন দখলকে কেন্দ্র করে বিএনপি নেতাদের তৎপরতা নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে খুলনা মহানগর বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন- খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং থানা বিএনপির সদস্য মো. সাহেদুজ্জামান জুম্মান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে বিএডিসি গুদামে প্রভাব বিস্তার সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে কঠোর অবস্থান নেয় মহানগর বিএনপি। কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- সে বিষয়ে বুধবার রাত ৮টার মধ্যে মহানগর বিএনপির মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এর আগেও একাধিকবার নেতিবাচক কর্মকাণ্ডের কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। কুয়েট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগেও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছিল। একের পর এক বিতর্কে জড়িয়ে নিজের পদ ধরে রাখতে তিনি মরিয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও শৃঙ্খলা নিশ্চিত করতে সম্প্রতি মহানগর বিএনপির মনিটরিং সেলকে আরও সক্রিয় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির ২ নেতাকে শোকজ

আপডেট সময় : ০১:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬