ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৪১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোরে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম মোশাররফ হোসেন বাবু (৫৭)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও বালুবাহী ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার
পর বাস চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ০৫:৪১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬