ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৩৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুরুন্ডির একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন সেনাসহ ৫৭ জন।

বুধবার (১ এপ্রিল) দেশটির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মুসাগা এলাকায় অবস্থিত বুরুন্ডির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদের ডিপোতে মঙ্গলবার ঘটে বিস্ফোরণ। জানা গেছে, নিহতদের সবাই বেসামরিক।

কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনা। এতে বেশ কয়েকটি বাড়িঘর-যানবাহন ক্ষতিগ্রস্ত। পুড়ে গেছে বহু সামরিক সরঞ্জাম। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, হতাহত ৭০

আপডেট সময় : ০৫:৩৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬