ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভাড়া বাসা থেকে ছাত্রদলকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (৩০) নামের এক ছাত্রদলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার মো. আ. রউফের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অনিক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।

নিহতের চাচা শাহিনুর রহমান মাস্টার জানান, বেশ কিছুদিন ধরে অনিক ওই বাসায় ভাড়ায় থাকতো।

তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমনের সঙ্গে ছাত্রদলেরকর্মী হিসেবে রাজনীতি করতেন। আজ সন্ধ্যায় ওই বাসার আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন জানান, আলামত দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পাশাপাশি তিনটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভাড়া বাসা থেকে ছাত্রদলকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬