মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- আপডেট সময় : ১২:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ভারতের মধ্যপ্রদেশের গালিওরে অবস্থিত শীতলা মাতা মন্দিরের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণহীন একটি ট্রাক পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের গেট ও বাইরের দেয়ালে সজোরে আঘাত করলে সেখানে উপস্থিত ভক্তরা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ১২ জন নিহতসহ মন্দিরের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই একটি ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর ট্রাকটি মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়। অন্যদের পাশাপাশি তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়াবহ ও আকস্মিক এ দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়।
গালিওর পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে ট্রাকটি পুলিশের চেকপোস্ট গুঁড়িয়ে দিয়ে মন্দিরের বাইরে অপেক্ষমাণ তীর্থযাত্রীদের ওপর উঠে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে এবং পরবর্তীতে হাসপাতালে ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, দুর্ঘটনায় ট্রাকচাপায় আহত ৩৯ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। এদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও রয়েছেন। নিহতরা সবাই একটি বিশাল দলের অংশ হিসেবে মন্দিরে এসেছিলেন বলে এনডিটিভি জানিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যারমধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তীর্থযাত্রী।
























