সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র এলাকায় অগ্নিকাণ্ড,
Live News Bangla71
- আপডেট সময় : ০৬:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। সোমবার (১২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ এলাকার পরিত্যক্ত মালামালের স্তূপে এ আগুন লাগে।
মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সালাহউদ্দিন কাদের চৌধুরী জানান, পরিত্যক্ত ময়লার স্তূপে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। বর্তমানে আগুন পুরোপুরি নির্বাপণ না হলেও এলাকা ঝুঁকিমুক্ত করা সম্ভব হয়েছে।
















