সংবাদ শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী
Live News Bangla71
- আপডেট সময় : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে নেওয়া হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রাষ্ট্র যথাযথভাবে সংরক্ষণ করবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
মো. আসাদুজ্জামান বলেন, চ্যালেঞ্জ আছে পাহাড় সমান। তবু মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাবো। গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণে রেখেই কাজ করবো।















