ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোদিকে ইসরায়েলের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রন জানালেন নেতানিয়াহু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গত বৃহস্পতিবার, ২২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক আবেগঘন বার্তার মাধ্যমে নেতানিয়াহু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে আলাপ হয়েছে এবং তাকে এই বিশেষ আয়োজনে মশাল প্রজ্বালনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই মশাল প্রজ্বালনে মোদির সঙ্গী হবেন একজন সাহসী ভারতীয় পাইলট, যার নাম স্মিত মাচ্ছর। এ সময় দুই দেশের দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের বিষয়টি তুলে ধরেন তিনি। নেতানিয়াহু তার পোস্টে হিন্দি ও হিব্রু ভাষায় এ বক্তব্য তুলে ধরেন। পরিস্থিতির কারণে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে।

নেতানিয়াহুর আমন্ত্রণ গ্রহণ করে নরেন্দ্র মোদি তাকে ধন্যবাদ জানিয়েছেন। আলাপচারিতায় দুই রাষ্ট্রপ্রধান উল্লেখ করেছেন যে, ভারত ও ইসরায়েল স্থল এবং আকাশ—উভয় ক্ষেত্রেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যকার এই কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার প্রয়াস এই আমন্ত্রণকে কেন্দ্র করে ফুটে উঠেছে। উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে নরেন্দ্র মোদির প্রথম ইসরায়েল সফরের মাধ্যমেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের নতুন উচ্চতায় পৌঁছেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি। নয় বছরের মধ্যে এটি ছিল দেশটিতে তার দ্বিতীয় সফর।

ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরের সাহসিকতার বিষয়টি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে ১৭৪ জন যাত্রী নিয়ে যাত্রাপথে বড় ধরণের বিপদের মুখে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, বিমানের কো-পাইলট ওই ফ্লাইটটি ছিনতাই করার চেষ্টা করেছিলেন। সেই সংকটময় মুহূর্তে সাহসিকতার পরিচয় দেন পাইলট মাচ্ছর। ককপিটের ভেতরে কো-পাইলটকে প্রতিহত করতে গিয়ে তিনি গুরুতর আহত হলেও, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। নিজের আহত অবস্থা সত্ত্বেও তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হয়েছিলেন, যা বড় কোনো দুর্ঘটনা থেকে যাত্রীদের রক্ষা করেছে। এরপর যাত্রী ও বিমানকর্মীরা মিলে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইতোমধ্যে স্মিত মাচ্ছরকে বেসামরিক বীরত্বের জন্য প্রেসিডেন্ট পদক নিতে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাইলটের এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—উভয়েই তাকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদিকে ইসরায়েলের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রন জানালেন নেতানিয়াহু

আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬