ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাভারে মজুরি আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত একাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারের হেমায়েতপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে পদ্মার মোড় এলাকায় আন্দোলনকারীরা সংঘটিত হলে হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। এর জবাবে শ্রমিকেরা সাভার মডেল থানার একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও একাধিক শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় পয়েন্টে দুই দিক থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হলে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। তিনি আরও জানান, আন্দোলনকারীদের আক্রমণে সাভার মডেল থানার ওসি গুরুতর আহত হন এবং তাদের গাড়িতে আগুন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাভারে মজুরি আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত একাধিক

আপডেট সময় : ০৩:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬