ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যালন ডি’অর হারানোর পর চীনে কূটনৈতিক বিতর্কে এমবাপ্পে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যালন ডি’অরের চূড়ান্ত লড়াইয়ে হ্যারি কেইনের কাছে অল্পের জন্য শ্রেষ্ঠত্বের মুকুট হারিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রধান নির্বাহী ভিনসেন্ট গার্সিয়া জানিয়েছেন, ভোটগ্রহণের দীর্ঘ সময়জুড়ে তালিকার শীর্ষে ছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। শেষ মুহূর্তের নাটকীয়তায় স্পেনের লামিন ইয়ামাল ও রদ্রির মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সুযোগটি লুফে নেন কেইন। এই পরাজয়ের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরের এক বড় কূটনৈতিক সংকটে জড়িয়ে পড়েছেন ফরাসি এই ফুটবলার।

ঘটনার সূত্রপাত অনলাইনে প্রচারিত ‘দ্য ব্রিজ’ নামক একটি শো থেকে। অনুষ্ঠানের একটি পর্বে চীনের সাবেক শীর্ষ নেতা মাও সে তুংয়ের সম্পাদিত ভিডিও দেখে হাসাহাসি করেন এমবাপ্পে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চীনা নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি দ্রুতই কূটনৈতিক বিতর্কের রূপ নেয়, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে তার ক্যারিয়ার ও ব্যবসায়িক স্বার্থে।

চীনে এমবাপ্পের বাণিজ্যিক অবস্থান ধসে পড়েছে। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড ‘ডংপেং’ এবং ‘মেননিউ’ ইতোমধ্যে ফরাসি তারকার সঙ্গে থাকা তাদের সব স্পন্সরশিপ চুক্তি ও লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্ব বাতিল করার ঘোষণা দিয়েছে। এশিয়ার অন্যতম প্রভাবশালী বাজারে এমবাপ্পের এমন আকস্মিক পতন তার ব্র্যান্ড ভ্যালুর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

চিন সরকারও এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, ‘যেকোনো ধরনের কথা বা কাজ যা চিনা জনগণের অনুভূতিতে আঘাত করে, তা স্বাভাবিকভাবেই চিনের সমগ্র সমাজের তীব্র প্রত্যাখ্যানের মুখোমুখি হয়।’ পরিস্থিতি সামাল দিতে এমবাপ্পের ব্যক্তিগত আইনজীবী ও পিআর টিম এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যালন ডি’অর হারানোর পর চীনে কূটনৈতিক বিতর্কে এমবাপ্পে

আপডেট সময় : ০৫:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬