ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যারা গণভোট মানবে না, তারা মুনাফেক : শিশির মনির

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:২৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে বিএনপি ৫১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। এখন বিএনপি যদি তাদের ক্ষমতার জোরে ৭০ শতাংশ মানুষের এই জনমতকে বাতিল করতে চায়, তবে তা হবে জাতির সঙ্গে চরম প্রতারণা। যারা গণভোট মানবে না, তারা মুনাফেক।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে বগুড়ায় শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আইনজীবী জোবাইদুর রহমান বাবু, শাকিল আহম্মেদ ও আল-আমিন।

সরকারের কার্যক্রমের সমালোচনা করে শিশির মনির বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সরকার জনগণের স্বপ্ন বাস্তবায়নে সঠিক পথে এগোতে পারছে না। প্রধানমন্ত্রী জাতির সামনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারছেন না।

মনে হচ্ছে, সরকার কোনো এক অদৃশ্য শক্তির অচলায়তনে আটকে আছে।জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বর্তমান সরকারের জন্য অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো পরিণতি অপেক্ষা করছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
গণভোটের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি নিয়ে গণভোট করেছিলেন। তখন যদি একটি প্রশ্নের মাধ্যমে জনমত নেওয়া সম্ভব হয়, তবে এবার ৪টি প্রশ্নে গণভোট হতে সমস্যা কোথায়? বিএনপির ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ভোটাররা কি ৩১ দফা বুঝে বিএনপিকে ভোট দিয়েছে? যদি তা-ই হয়, তবে ৭০ শতাংশ মানুষও প্রশ্ন বুঝেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, আমরা সংসদের ভেতরে ও বাইরে প্রতিটি ভালো কাজে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু গণভোটের রায়কে শ্রদ্ধা না জানালে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বায়তুল মোকাররম থেকে যে বিক্ষোভের সূচনা হয়েছে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান না করলে কোনো ভালো কাজই ফলপ্রসূ হবে না। জনরায়কে সম্মান না জানালে সরকারকে অভিনন্দন জানানো সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যারা গণভোট মানবে না, তারা মুনাফেক : শিশির মনির

আপডেট সময় : ০৮:২৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬