ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে তাদের রাজনীতির অধিকার নেই: বুলু

Live News Bangla71
  • আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ৩০ লাখ শহীদের রক্তকে অস্বীকার করে, ৭১কে অস্বীকার করে ৪৭-এ ফিরে যেতে চায়, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি অস্বীকার করতে চায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মাইজদী হাউজিং খেলার মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে বুলু বলেন, আজকে যারা আমাদের প্রান্তিক অঞ্চলের মা-বোনকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকেট বিক্রি করে তাদের ঈমান আকিদা নষ্ট করেছে। তাদের ব্যাপারেও হুঁশিয়ার থাকতে হবে। সেদিন মা-বোনের ইজ্জত সম্ভ্রমহানির পর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মওদুদী বলেছিলেন, যুদ্ধের ময়দানে মা-বোনেরা নাকি গনিমতের মাল, এটা নাকি জায়েজ। নাউজুবিল্লাহ।

তিনি বলেন, বেহেশতের টিকেট কেউ বিক্রি করতে পারে না। আল্লাহর রসূলও বেহেশতের টিকেট দিতে পারেন নাই। একদিন তার প্রিয় কন্যা ফাতেমা তাকে জিজ্ঞাসা করলেন ‘ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যাব কি না। মা আমি তোমাকে বেহেশতে যাওয়ার গ্যারান্টি দিতে পারি না। আল্লাহর কাছ থেকে একটি অনুমতি নিয়ে এসেছি। হাশরের ময়দানে উম্মতদের জন্য সুপারিশ করার অনুমতি নিয়ে এসেছি। তোমার আখলাক, ইবাদত বন্দেগি, স্বামীর খেদমত, সবকিছু যদি আল্লাহ রাজি খুশি থাকে। তাহলে তুমি বেহেশতে যাবে। হাশরের ময়দানে তোমার জন্য সুপারিশ করতে পারি।’

বুলু বলেন, আজকে বাংলাদেশের গরিব মা-বোনকে যারা বেহেশতের টিকিট বিক্রি করে ভোট করেছেন। তারা ঈমান আকিদা নষ্ট করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আগামী দিনে আল্লাহ নিজেই করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.সরওয়ার উদ্দিন, নোয়াখালী সদর সার্কেল মো. লিয়াকত আকবর প্রমুখ। মেলার উদ্বোধন করেন দি নোয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে তাদের রাজনীতির অধিকার নেই: বুলু

আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬