ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান তীব্র সংঘাত নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি এই সফরে যান। মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ নিশ্চিত করেছে এ তথ্য।

আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতায় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন পাক সেনাপ্রধান। অন্য এক প্রতিবেদনে দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সফরকালে মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

চলমান মধ্যপ্রাচ্য সংকটে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সমান্তরাল যোগাযোগ বজায় রেখে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই ধারাবাহিকতায় আসিম মুনিরের চলমান সফরটি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির

আপডেট সময় : ০৮:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬