ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেগুলো তদন্তের আহ্বান জামায়াত আমিরের

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কোনো জায়গায় জায়গায় ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পূর্নবাসন করা হচ্ছে। ২৪ এর আকাঙ্ক্ষার ধারণ না করলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

জামায়াত আমির বলেন, আজকে দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কর্মী-সমর্থক, এজেন্ট, ভোটারসহ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। ব্যক্তির ওপর হামলা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর ২০২৬ এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পর যদি আবারও একই ধরনের ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখি, তাহলে এটা জাতির জন্য খুবই দুঃখজনক।

ডা. শফিকুর রহমান বলেন, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবে, এর সম্পূর্ণ দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক ধারার রাজনীতি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না।

জামায়াত আমির বলেন, নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, যেভাবেই পেয়ে থাকুক, এ ব্যাপারে আমাদের যথেষ্ট আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হবে, যদি তারা সরকার গঠন করেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এগুলো কীসের আলামত? এখন এগুলো বন্ধ করতে হবে। এখনই যদি বন্ধ করা না হয়, আমরা বাধ্য হবো যেকোনো সিদ্ধান্ত নিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেগুলো তদন্তের আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬