সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেন সমঝোতার খুব কাছাকাছি: ট্রাম্প
Live News Bangla71
- আপডেট সময় : ০৬:২৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি সমঝোতা শিগগিরই হতে পারে। তবে তিনি স্বীকার করেছেন, দুই দেশের নেতাদের মধ্যে গভীর শত্রুতা রয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ও রাজনৈতিক বৈরিতা সংঘাতের অবসান ঘটানোর প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।তিনি বলেন, “জেলেনস্কি ও পুতিন একে অপরকে ঘৃণা করেন এবং এতে বিষয়টি খুবই কঠিন হয়ে যায়। তবে আমার মনে হয় আমরা একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি চলে এসেছি।”
ট্রাম্প চলমান আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।
তিনি আরও বলেন, “আমার মনে হয় এটি মীমাংসা হওয়ার একটি ভালো সুযোগ আমাদের রয়েছে।”
















