সংবাদ শিরোনাম ::
রিজভী: ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আ.
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী মূলত শেখ হাসিনার সঙ্গেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, ক্ষমতায় যাওয়ার কৌশল হিসেবে দলটি বিএনপির সঙ্গে থাকলেও তাদের মনের ভেতরে আসলে আওয়ামী লীগ রয়ে গেছে। ১৮ অক্টোবর, রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই, কারণ বিএনপিকে সাধারণ মানুষ ভালোভাবেই চেনে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বিএনপি কখনোই আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেনি। একই সঙ্গে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, দলটির গণতান্ত্রিক কোনো চেতনা আদৌ আছে কিনা, সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে।

























