সংবাদ শিরোনাম ::
শিক্ষক-কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা
Live News Bangla71
- আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে
নবম ও তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের ডিজিটাল হাজিরা সেমিনারের জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। আগামী ২১ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত মনোনয়ন দিতে ইমেইল করতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশিক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব কাজী নাজিব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।মন্ত্রণালয় জানিয়েছে, ‘৯ম ও তদূর্ধ্ব গ্রেডের ১ (এক) জন কর্মকর্তাকে আগামী ২১ জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রদানপূর্বক ই-মেইলে (moe.trainingsection@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


























